এবার ৮০ দশকের ছবি পোস্ট করলেন অভিনেত্রী দিলারা জামান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নেটিজেনদের এই ট্রেন্ডের মাঝেই এবার নিজের ভিনটেজ ছবি নিয়ে হাজির হলেন অভিনয়শিল্পী দিলারা জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে ৮০ বা ৯০ দশকের ছবি পোস্ট করার দারুণ এক ট্রেন্ড। অনেকেই বিভিন্ন অ্যাপ বা এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বর্তমান ছবিকে পুরনো দশকের আদলে তৈরি করে শেয়ার করছেন ফেসবুকে।

নেটিজেনদের এই ট্রেন্ডের মাঝেই এবার নিজের যৌবনকালের আসল ভিনটেজ ছবি নিয়ে হাজির হলেন দেশের বরেণ্য ও প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান।

সম্প্রতি নিজ ফেসবুক আইডিতে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন একুশে পদকপ্রাপ্ত এই নন্দিত অভিনেত্রী। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাই দেখছি ৮০ দশকের ছবি দিচ্ছে। এটা আমার ৮০ বা ৮১ সালে তোলা ছবি চট্টগ্রামে।

তার এই পোস্টটি প্রকাশের পর পরই ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দিলারা জামানের শেয়ার করা ছবিটিতে নজর রাখলেই দেখা যায়, সাদাকালো ফ্রেমে এক অভিজাত ও মোহনীয় লুকে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে চমৎকার নকশাদার প্রিন্টের শাড়ি, হাতে ঘড়ি ও কাঁধে স্টাইলিশ একটি ব্যাগ। তরুণ বয়সের এই ছবিতে তার স্নিগ্ধতা ও রুচিশীল সাজসজ্জা নেটিজেনদের রীতিমতো মুগ্ধ করেছে।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More