ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সোমবার (১০ আগস্ট) প্রথম সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সিনিয়র নেতা দীনেশ ত্রিবেদী‘কে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।ঃ
এসএ