শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ বিশ্বকাপে আলোচনার কেন্দ্র রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল জার্সিতে ভিনিকুনহা আলো ছড়ালেও ২০২৬ বিশ্বকাপে আলোচনার কেন্দ্র রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এই কোচ বিশ্বকাপেও চমক দেখাচ্ছেন।

এক বছরের কিছু বেশি সময় ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে মতামত তুলে ধরেছেন কার্লো আনচেলত্তি।

সম্প্রতি ফোলহা দে এস. পাওলোকে সাক্ষাৎকার দেন ৬৭ বছর বয়সী ইতালিয়ান।

যেখানে জাপানের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন। এছাড়া নরওয়ে বিপক্ষে শেষ ১৬র ম্যাচ নিয়ে এবং নেইমার প্রসঙ্গেও নিজ অভিমত ব্যক্ত করেছেন।

আনচেলত্তি বললেন, ‘আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে তারা কী বলতো? কী হতো যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লি না আসতো? সেটা কার দোষ হতো, আপনার মতে? আমার, ঠিক না? আমি সেটা খুব ভালোভাবে বুঝি এবং এ কারণে আমি অনেক ভারসাম্য রাখতে চাই।’

তিনি বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’

নরওয়ে ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ বলেন, আরেকটি কঠিন ম্যাচ ব্রাজিলের জন্য অপেক্ষা করছে। বিশ্বকাপের এই পর্যায়ে এসে, সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে অনেক ব্যাপার আসে, শুধু কৌশলগত আর প্রযুক্তিগত ব্যাপার নয়, মানসিক ব্যাপারও জড়িত থাকে।

তিনি আরও বলেন, নরওয়ে ভালো দল, অনেক ভালো খেলোয়াড়। স্ট্রাইকার আর্লিং হালান্ড বিশ্বের ‘অন্যতম সেরা খেলোয়াড়’। কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা ভালো খেলতে পারব।

জাপানের বিপক্ষে নেইমারকে না নামানো এবং অতিরিক্ত সময়ের জন্য বেঞ্চে রেখে দেয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে খেলতে পারে। সে কতক্ষণ খেলতে পারবে, কেউ জানে না। খেলার সময়, ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি বুঝব যে, তাকে দলের প্রয়োজন, তখন আমি তাকে রাখব।’

নেইমারের অনুপস্থিতি বর্তমানে ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র তারকা কি না জানতে চাইলে, ব্রাজিল কোচ বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন। কিন্তু জাতীয় দলে, আমরা একজন তারকা খেলোয়াড় চাই না। আমরা চাই উচ্চ পর্যায়ের খেলোয়াড়, যে দলকে সাহায্য করতে পারবে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More