শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

ব্রাজিল হারের ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে খোঁচা দিলেন নেইমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাজিল হারের ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে খোঁচা দিলেন নেইমার
ছবি: সংগৃহীত

২০১৪ সালের বিশ্বকাপ থেকে একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট।

চলমান ২০২৬ বিশ্বকাপেও তার ভবিষ্যদ্বাণী ছিল আকাশছোঁয়া—তার গাণিতিক মডেল বলছিল, এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নেবে।

কিন্তু সোমবার (২৯ জুন) হিউস্টনে রাউন্ড অব ৩২ এর রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ২–১ গোলে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোর মঞ্চে টিকিট কাটে।

মাঠের ফুটবলে ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনে ভেস্তে গেল জার্মান অর্থনীতিবিদের করা সেই ভবিষ্যদ্বাণী। ব্রাজিলের বিদায় ভবিষ্যদ্বাণী করা এই ‘গুরু’কে কটাক্ষ করেছেন নেইমার।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নেইমার লিখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

সাইডবেঞ্চে বসে পুরো ৯০ মিনিট পার করা নেইমারের এই পোস্টে ইতিমধ্যেই ২৮ লাখের বেশি ভিউ হয়েছে।

উল্লেখ্য, জোয়াকিম ক্লেমেন্টের এই ভবিষ্যদ্বাণী মডেলে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ ফুটবলের বাইরের বেশ কয়েকটি অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে কোনো দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়।

 

এসএ