শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

অফসাইড ছাড়াই যে কারণে বাতিল হলো জার্মানির গোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অফসাইড ছাড়াই যে কারণে বাতিল হলো জার্মানির গোল
জার্মানির গোল

আইভোরিকোস্টের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘ই’–এর ম্যাচে একাধিকবার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জার্মানি। কাই হ্যাভার্টজের একটি গোল বাতিল হওয়ায় বড় ধাক্কা খেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের ৩৯তম মিনিটে আইভরিকোস্টের রক্ষণে চাপ তৈরি করে বল কেড়ে নেয় জার্মানি। এরপর ফ্লোরিয়ান ভির্টজ বল বাড়িয়ে দেন হ্যাভার্টজের দিকে। গোলরক্ষক জায়গা ছেড়ে বেরিয়ে আসায় সহজেই বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করেও রেফারির সিদ্ধান্ত বহাল রাখে। ফলে সমতায় ফিরতে পারেনি জার্মানি এবং ০–১ গোলে পিছিয়েই থাকে।