২৭
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন তিনি।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া–আর্জেন্টিনা ম্যাচ শুরু হয়।
এদিন মাঠে নেমেই মেসি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। ফুটবল ইতিহাসের ৩য় প্লেয়ার হিসেবে নিজ দেশের জার্সিতে ২শ‘ তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি।
তবে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো (সিআর–৭) এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল–মুতওয়া‘র পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এসএ