শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের কাফ ইনজুরির ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অলিম্পিক মার্সেইয়ের তারকা ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

তার জায়গায় সুযোগ পেয়েছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি।

শুক্রবার (১২ জুন) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে তথ্যটি নিশ্চিত করেছে।

এএফএর ঘোষণার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সেনেসির। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়াই হবে এই ডিফেন্ডারের বড় চ্যালেঞ্জ।

ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন সেনেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ভালো ফর্মে থাকার পরও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত বালের্দির ইনজুরিই তার জন্য খুলে দিল বিশ্বকাপ স্কোয়াডের দরজা।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলের ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দল থেকেও খেলার প্রস্তাব পেয়েছিলেন এই ডিফেন্ডার। তবে তিনি জন্মভূমি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তই বেছে নেন।

এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় সেনেসির। পরে গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন এই ডিফেন্ডার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More