২
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা‘র তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।
রবিবার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা বা কুরবানি ঈদ উদযাপিত হবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের আকাশে আজ (রবিবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।
উল্লেখ্য, জিলহজ মাসের দশম দিনে পশু কোরবানির মাধ্যমে পালিত হয় ঈদুল আজহা।
এসএ