রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে ফিরেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তবে নিথর দেহে। বিকাল ৪টা ৫০ মিনিটে তাঁর মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দর অবতরণ করে।

দেশে ফিরেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তবে নিথর দেহে।

রবিবার (১৭ মে) বিকাল ৪টা ৫০ মিনিটে তাঁর মরদেহবাহী ইউএসবাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

৫টা ২০ মিনিটে কারিনার মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। বিমানবন্দর থেকে মেয়ের মরদেহ নিয়ে বিকাল ৫টা ২৬ মিনিটে তিনি বাসার উদ্দেশে রওনা দেন।

পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে কারিনার ৩টি জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব বনানী ডিওএইচএস জামে মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা।

এ ছাড়াও সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় তাঁর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবের কারিনা কায়সার।

প্রসঙ্গত, লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More