বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ২১৬ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
ঢাকার বর্তমান স্কোর ‘২১৬‘, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকায় এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৫৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৫), ভারতের দিল্লি (১৪৭) এবং কলকাতা (১১৬)।
বায়ুমান সূচকে স্কোর ২০০–এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০–এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকার বর্তমান অবস্থা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত অনিয়ন্ত্রিত নির্মাণকাজ ও যানবাহনের ধোঁয়ার প্রভাবেই মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে।