বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ২১৬ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ২১৬ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

ঢাকার বর্তমান স্কোর ২১৬‘, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকায় এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৫৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৫), ভারতের দিল্লি (১৪৭) এবং কলকাতা (১১৬)

বায়ুমান সূচকে স্কোর ২০০এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকার বর্তমান অবস্থা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত অনিয়ন্ত্রিত নির্মাণকাজ ও যানবাহনের ধোঁয়ার প্রভাবেই মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More