৮৮
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা দেখাচ্ছে বিজেপি।
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোট গণনা।
এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে থাকা আসনসংখ্যা ১৯৫। আর রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে থাকা আসনসংখ্যা ৯৫।
২৯৪ আসনের এই বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপিই সরকার গঠন করবে।
তথ্যসূত্র: এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এসএ