শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

বিসিবি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খান। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম এবং মিনহাজুল আবেদীন নান্নু। একমাত্র নারী সদস্য হিসেবে আছেন রাশমা ইমাম।

বিসিবি নির্বাচনে অনিয়ম অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২ দিন আগে সেই রিপোর্ট এনএসসিতে জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপপ্রয়োগ এবং বিসিবি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কমিটি। তারই ভিত্তিতে আজ (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্তের কথা জানায় এনএসসি।

সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, বোর্ড ভেঙে দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিসিকে মেইলের মাধ্যমে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

আগামী ৩ মাসের মধ্যে এই অ্যাডহক কমিটিকে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে নির্বাচন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি–

সভাপতি– তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।