টিসিজেএ’র সভাপতি এনামুল, সম্পাদক মামুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিজেএ) সভাপতি পদে এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিজেএ) ২০২৬–২৮ মেয়াদের দ্বি–বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

২০২৬–২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সহ–সভাপতি পদে সনজিব দে বাবু, সহ–সম্পাদক পদে বাসু দেব, অর্থ সম্পাদক পদে পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।

ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএ–এর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালে নোমান, এনটিভির স্পেশাল করসপনডেন্ট শামসুল হক হায়দরী এবং সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন সবুজ।

এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির এবং বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার সোহেল সরওয়ার। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More