শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

নারী এশিয়ান কাপ জিতলো জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী এশিয়ান কাপ জিতলো জাপান

আট বছর পর এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতলো জাপান। স্বাগতিক অস্ট্রলিয়াকে ১–০ গোল ব্যবধানে হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে স্ট্রাইকার মাইকা হামানো‘র গোলে এগিয়ে যায় জাপান নারী দল। গোলের শোধের মরিয়া অস্ট্রেলিয়ার নারীরা একের পর এক আক্রমণ করেও সফল হয়নি। জাপানিজ কন্যাদের শক্ত রক্ষণের সামনে মলিন হয় অজি কন্যাদের সব প্রচেষ্টা। তাতে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসন হলো না অজিদের।

২০১০ সালে সবশেষ এশিয়ান কাপের শিরোপা জিতেছিলো তারা। আর ২০১৪ এবং ২০১৮ সালের পর এনিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো সূর্যদয়ের দেশটি।