সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

বাবা-ছেলের ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেট লিগে মরফেটভিল পার্কের বিপক্ষে করোমন্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ৫৯০ রানের রেকর্ড জুটি গড়েন ড্যারেন চিক ও তার ছেলে স্যাম চিক।

গত শনিবার এক ম্যাচে নির্ধারিত ৪০ ওভার ব্যাট করে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলে ইনিংস শেষ করেন ড্যারেন ও স্যাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, ৪০ ওভারের ম্যাচে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

৩৮ বছর বয়সী স্যাম ১৩৭ বল খেলে অপরাজিত ৪০২ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসে ৪২টি ছক্কা এবং ৩০টি চার ছিল। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন স্যাম।

৫৬ বলে সেঞ্চুরি, ৮৭ বলে ডাবলসেঞ্চুরি, ১০৯ বলে ট্রিপল সেঞ্চুরি ও ১৩৬ বলে ৪শ রান পূর্ণ করেন স্যাম। শুধুমাত্র বাউন্ডারি থেকেই ৩৮৪ রান তুলেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৩০০এর উপরে। ইনিংসের ৩২তম ওভারে মরফেটভিল পার্কের ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন স্যাম।

স্যামের বাবা ৬৩ বছর বয়সী ড্যারেনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস।

৫৯০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ৪০ ওভার খেলে ৩ উইকেটে ১৪৬ রান করতে পারে মরফেটভিল পার্ক। ফলে ৪৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে করোমন্ডল।

ব্যাট হাতে রেকর্ডের জন্ম দেওয়ার পর বোলিংও করেন স্যাম ও ড্যারেন। ১১ রান দিয়ে ড্যারেন ১ উইকেট নিলেও উইকেটশূন্য ছিলেন স্যাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More