সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

মার্কিন সাম্রাজ্যবাদ মানবজাতির জন্য হুমকি: ফ্রান্সের ডেপুটি স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সাম্রাজ্যবাদকে মানবজাতির জন্য হুমকি বলেছেন ফ্রান্সের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফরাসি ডেপুটি স্পিকার ক্লেমেন্স গোতে গতকাল (রবিবার) ইরান ও কিউবার মত দেশগুলোর বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে এক্স সামাজিক মাধ্যমে লিখেছেন: মার্কিন সাম্রাজ্যবাদ মানবজাতির জন্য হুমকি।

তিনি আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে তার কাজ শেষ হলে তিনি কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

ফরাসি সংসদের ডেপুটি স্পিকার গাজা, লেবানন, ভেনেজুয়েলা, ইয়েমেন ও সিরিয়ায় মার্কিনইসরায়েলি হামলা এবং এসব দেশে হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি তুলে ধরে বলেছেন, তারা সব সময়ই আন্তর্জাতিক আইন পুরোপুরি লঙ্ঘন করছে, অথচ তা সত্ত্বেও পশ্চিমা নেতারা হয় নিরব রয়েছেন অথবা তাদের সহযোগী হয়েছেন।

ফরাসি সংসদের এই প্রতিনিধি আরও বলেছেন, আমরা বিরোধী ফ্রন্টে রয়েছি এবং যে জাতিগুলোর ওপর তোমরা বোমা বর্ষণ করেছ তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। তিনি পাশ্চাত্যের বিরুদ্ধে প্রতিরোধে জড়িতদের সবার প্রশংসা করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More