রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) রাতে টানা তিন দিন ধরে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দীপ থেকে ২৪ টি চোড়াই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে সিএমপি’র উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বেশ কয়েক মাস ধরেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুড়ির ঘটনা ঘটছিল। এছাড়া কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একজন সাংবাদিকের মোটরসাইকেল চুড়ি হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে আন্ত:জেলা চোর চক্রের সন্ধান পায় পুলিশ।

চক্রটি চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুড়ি করে এনে সন্দীপে বিক্রি করতো। বিচ্ছিন্ন দ্বীপে প্রশাসনের নজরদারি কম হওয়ায় চোড়াই মোটরসাইকেলের নিরাপদ বাজার হিসেবে ব্যবহার করছিলো চক্রটি। এছাড়া হাতিয়া ও ভোলার বিভিন্ন দ্বীপেও চোরাই মোটরসাইকেল বিক্রি করার বাজার তৈরীর চেষ্টা চালাচ্ছিল চক্রটি।

তবে চক্রের মুল হোতা শাহেদ ও রিপন সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More