মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত টাঙ্গাইলবাসী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি সরকারের মন্ত্রিসভায় টাঙ্গাইলের একজন মন্ত্রী ও আরেকজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। মন্ত্রিত্বের শপথ নেয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন টাঙ্গাইলবাসী। এছাড়া দলীয় নেতারা করছেন আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ।

ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রী হয়েছেন টাঙ্গাইল(মধুপুরধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল(সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এদিকে মন্ত্রিত্বের শপথ নেয়ার পর থেকেই মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল শহরে, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় বিভিন্নস্থানে আনন্দ মিছিল করছেন বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে মিষ্টি বিতরণও করা হচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১– (মধুপুরধনবাড়ী) আসন থেকে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত।

অন্যদিকে টাঙ্গাইল(সদর) আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকু পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইল১ আসনে ফকির মাহবুব আনামকে মন্ত্রী ও টাঙ্গাইল সদর আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিমন্ত্রী দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এতে আমরা আনন্দিত ও উদ্বেলিত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More