বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ অর্থসহ আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়, নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান ইউএসবাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে আসেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে টাকার পরিমাণ ৫০ লক্ষের বেশি হতে পারে। মেশিনে টাকা গনণার কাজ চলছে।

আটক জামায়াত আমির বেলাল উদ্দিন স্থানীয় কলেজে শিক্ষকতা করেন। তিনি দাবী করেছেন, আটককৃত টাকা তার ব্যবসার টাকা।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More