শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ১.৫ ডিগ্রিতে, কাঁপছে কলকাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ১.৫ ডিগ্রিতে, কাঁপছে কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এটিই কলকাতায় শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস বলছে, সাম্প্রতিক অতীতে এই রকম শীত দেখেনি কলকাতা। গত ১৩ বছরের মধ্যে এটাই শহরের সবচেয়ে শীতল জানুয়ারি। কলকাতার পাশাপাশি শীতের দাপটে নাকাল উত্তরবঙ্গ এবং সমগ্র দক্ষিণবঙ্গও।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর চলতি বছরে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি কম।

উত্তরের হিমেল হাওয়া কাঁপন ধরিয়েছে উত্তর থেকে দক্ষিণে। নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়। জানুয়ারির শীতে জবুথবু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আগামী দু‘দিনে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।