দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

টাঙ্গাইলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার পার্কবাজার পরিদর্শন করা হয়।

এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

বাজার মনিটরিং করার সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতা করাসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান,কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সারা টাঙ্গাইলে ৬ টি ভাগে বিভক্ত হয়ে এই বাজার মনিটরিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোয়াহের আলী প্রমুখ।

 

এমি/দীপ্ত