দীপ্ত নিউজ
শিক্ষা

মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর।

রবিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এরই মধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এসএ