দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক মা। নবজাতকদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুদের জন্ম হয়।

‎অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।

তিনি জানান, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে ৪টি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে।

ডা. তাসলিমা বেগম আরও বলেম, গত ২ মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। শিশুদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে

উল্লেখ্য, শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং বাকি দুই জনের ওজন ১.২ কেজি। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।

এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে ৩ কন্যা ও ২ ছেলে সন্তান জন্ম দেন ফেনী জেলার গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা।

 

এসএ