দীপ্ত নিউজ
বিনোদন

মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, গাড়ির ট্যাক্স দেব না: চমক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, গাড়ির ট্যাক্স দেব না: চমক

রাজধানী মেইন রোডেগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টয় চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকেই অভিনেত্রীর পক্ষে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশাগুলো ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ।

অনেকে মন্তব্য করেছেন, মূল সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা না হলে রাজধানী যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

আবার অনেকে বলেছেন, কারো পেটে লাথি না মেরে ব্যাটারিচালিত রিকশাগুলোর বিকল্প ব্যবস্থা করতে হবে।

 

এসএ