
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

বেনিয়ামিন নেতানিয়াহু নন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
এ সিদ্ধান্তের ফলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান হতে চলেছে। সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে তা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। ১২০ আসনের ইসরায়েলি পালামেন্ট নেসেটের অন্তত ৬১টি আসনের সমর্থন নিয়ে জোট গঠন করতে হবে তাকে।
আইজেনকটের নেতৃত্বাধীন মধ্যপন্থী ইয়াশার পার্টির পক্ষে আছেন ৬৭ জন আইনপ্রণেতা। নির্বাচনে কট্টর ডানপন্থী লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, গাদি আইজেনকোটের জোটের আসন সংখ্যা ৪৮। আর আরব দলগুলোর আসন ১৯টি।








