শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে সংগঠনটি। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সংহতি জানিয়ে ওই পদে প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি জানান, জনপ্রিয়তা, যোগ্যতা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

ছাত্রদলের ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন– জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন পেয়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এজিএস পদে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন—

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এহসানুল ইসলাম

কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম

আন্তর্জাতিক সম্পাদক: মো. মেহেদী হাসান

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

ক্রীড়া সম্পাদক: চিম চিম্যা চাকমা

ছাত্র পরিবহন সম্পাদক: মো. সাইফ উল্লাহ (সাইফ)

সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: আরকানুল ইসলাম রূপক

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আনোয়ার হোসাইন

মানবাধিকার ও আইন সম্পাদক: মেহেদী হাসান মুন্না

সদস্য পদে মনোনয়ন পেয়েছেন— জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।