
নাটোরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৯ টায় বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে ২ শতাধিক লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
প্রথম দিনে এইসব লাইসেন্স প্রত্যাশীদের ফিঙ্গার প্রিন্ট ও পরীক্ষা নেয়া হয়।
বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক এফ.এইচ.এম মঈদুর রহমান জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেবার ফলে সেবাপ্রত্যাশীদের সময় বেঁচে যাচ্ছে। এছাড়া লাইসেন্স কার্ড প্রস্তুত হলে তা ডাকযোগে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে। এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালদের দৌরাত্ম্যও কমে আসবে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক শরিফুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সাদাকাতুল বারীসহ অন্যরা।
এমি/দীপ্ত








