শিরোনাম
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ঢাকা বিভাগে একদিনে আক্রান্ত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ঢাকা বিভাগে একদিনে আক্রান্ত ২১

ঢাকা বিভাগে হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। মাত্র একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শনিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আপডেট বাতায়নের তথ্যে এই চিত্র উঠে এসেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। এরমধ্যে ঢাকা বিভাগেই ২১ জন। এর বাইরে চট্টগ্রামে ৩ ও ময়মনসিংহে ২ জন ডেঙ্গুরোগী পাওয়া গেছে।

শুক্রবারের (৬ জুন) ডেঙ্গু আপডেট বাতায়ন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত ছিল ৫৯ জন। এরমধ্যে বরিশালেই ৩৫ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ ও ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত ছিলেন।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জমে থাকছে পানি। এতে বাড়ছে মশার প্রজনন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।