উপদেষ্টা না করলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ–উদ–দৌলা চৌধুরী।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

সিরাজ উদ দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গা চড়া উপজেলার বেদ বাড়ি পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ–উদ–দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই।

তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে সিরাজ–উদ–দৌলা চৌধুরী দেশ গঠনে ভূমিকা রাখায় ড. মুহম্মদ ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামানকে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি জানান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More