দুই দিনের রিমান্ডে সাবেক এমপি সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহ–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সালাহউদ্দিন মিয়াজীকে হাজির করা হয়।

গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা নাশকতা মামলায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোরের রুদ্রপুরের শ্যামল ছায়া পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালাহউদ্দিন মিয়াজী ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ঝিনাইদহ–৩ আসন (কোটচাঁদপুর ও মহেশপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এর আগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

ইএ/শাহরিয়ার আলম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More