মেডিকেল ভর্তি পরীক্ষা চলছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দেশের সরকারি–বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

২০২৪–২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More