শিরোনাম
২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং
দীপ্ত নিউজ
জাতীয়

৯ এপ্রিলের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৯ এপ্রিলের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এতে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হচ্ছে ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। এরপর ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাাহিক ছুটি এবং ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরজীবীরা।

তবে ঈদের আগে ৭ এপ্রিল (রবিবার) শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল (সোম ও মঙ্গলবার) অফিস খোলা। ১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র একদিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে, তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৯ এপ্রিলও ছুটি দেওয়ার সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রথম বৈঠকে মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

 

এজে/দীপ্ত সংবাদ