দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
৪০ টি কচ্ছপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০ টি কচ্ছপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ ভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি।

আরও পড়ুন: ফেনীতে বিপন্ন প্রজাতির ৩টি হনুমান উদ্ধার, গ্রেপ্তার ২

এসময় এক বাংলাদেশী ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে তার গতিরোধ করলে কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাসী করে উদ্ধার করা হয় ৪০ টি বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।

 

শাহরিয়ার/ আল / দীপ্ত সংবাদ