শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

২৬ ডিসেম্বর বিপিএল শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৬ ডিসেম্বর বিপিএল শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

সূচি অনুযায়ী, প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুদিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে।

দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরিতেও ছয়দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে।