
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন ভর্তি ২২৬০

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছে ২ হাজার ২৬০ জন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৭৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।








