দীপ্ত নিউজ
রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ মে) সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আজ আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে।

এর আগে পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি জটিলতাসহ নানা অসুখে ভুগছেন তিনি।

আল/ দীপ্ত সংবাদ