আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি'র রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More