শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
শিক্ষা

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন। ছবি: দীপ্ত সংবাদ

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক ফারদিন আলম (নাগরিক প্রতিদিন)

রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও সুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো আখতার হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপ–উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন ও জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম ও নাগরিক টিভি কানাডার সিইও টিটো রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন– সহ–সভাপতি তাকি বিন মহসিন (টি স্পোর্টস), যুগ্ম সাধারণ সম্পাদক মিশু আলী সুহাস (জেসিএমএস টিভি), দপ্তর সম্পাদক ফারহানা আক্তার মিম (চলনবিল প্রবাহ), কোষাধ্যক্ষ মো. বেলায়েত শেখ (দৈনিক করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রাফি (জেসিএমএস টিভি), সাংস্কৃতিক সম্পাদক ঐশী গোস্বামী (এটিএন বাংলা)।

কার্যনির্বাহী সদস্য যথাক্রমে– মো. বখতিয়ার উদ্দীন সানি (জেসিএমএস টিভি), আফরোজা আক্তার লামিয়া (যমুনা টেলিভিশন, ফাইজুল কবির জয় (মাই টিভি)।