শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
শিক্ষা

স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পাবে না কোটা সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পাবে না কোটা সুবিধা

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের জন্য ৫ শতাংশ কোটা সুবিধা বাতিল করা হয়েছে। ফলে আগামী বছর থেকে এ কোটায় আর কেউ ভর্তি হতে পারবে না। তবে মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা সুবিধা পাবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা ভর্তি নীতিমালায় এ সংশোধনী আনা হয়েছে।

মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের কোটা বাদ দেয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর–সংস্থাগুলোর কর্মকর্তা–কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই–বোনদের জন্য ৫ শতাংশ আসনে কোটা সুবিধা বজায় থাকবে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান না থাকলে নাতি–নাতনিদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের নিয়ম ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি এই আসনগুলো পূরণ না হয়, তবে মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

এমবি/এসএ