শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ‘ফল–২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক অর্থি আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান, উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসানসহ আরও অনেকে।

এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।