বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ, সিঙ্গাপুর ঘুরে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন আশঙ্কামুক্ত এবং সেখানে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।

বুধবার (৬ মে) মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম রিপন এ তথ্য জানান।

তিনি বলেন, মির্জা আব্বাস এখন আগের চেয়ে ভালো আছেন এবং প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঈদের আগেই তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, তিনি বর্তমানে সপরিবার মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি এখন স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও চলাফেরা করতে পারছেন। উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে তিনি নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More