রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ১১টায় এনএসআইডিজিএফআই নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স সদস্যরা এক অভিযানে এসব সিগারেট জব্দ করে।

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ টাকা।

বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-493 এর যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন এবং আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More