সাভারে ডিম পেল কয়েক হাজার এতিম শিশু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব ডিম দিবসে ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে হয় রোগ মুক্তি‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম উপহার হিসেবে দেয়া হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে আশুলিয়ার কুয়েতই এতিম খানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এতিমদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবেন ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসের কর্মকর্তারা।

ডিম দিবসের এই দিনে সাভারের সাতটি মাদ্রাসা ও এতিম খানায় ডিম বিতরণ করা হবে।

এতিমখানা ও মাদ্রাসাগুলো হলো– আল–জামাতুল মাদানিয়া এতিমখানা মাদ্রাসা, সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা ও এতিম খানা, আশুলিয়ার কুয়েতই এতিম খানা, জামিয়া আবু হুরাইরা মাদ্রাসা ও এতিম খানা, মন্ডল বাড়ি ইসলামিয়া হাফিজ এতিম খানা মাদ্রাসা, আল জামিয়াতুল আসরাফিয়া ইজহার উল–উলুম ও মারকাজু ফাজিল কোরআন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে কয়ে হাজার ডিম বিতরণ করা হয়।

কাজী ফার্মস এর আশুলিয়ার এগ‘স সেল সেন্টার এর ম্যানেজার মোঃ সোহেল রানা বলেন, আজ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ, আমরা সপ্তাহটি ডিম দিবস উপলক্ষে পালন করি। ডিম এমন একটি পণ্য এটাতে সমস্ত রকম পুষ্টি রয়েছে৷ আর আমরা ডিমকে বলে থাকি গরিবের আমিষ। প্রতি ডিম দিবসে আমরা পাঁচ হাজার এরও বেশি ডিম বিতরণ করে থাকি। আমাদের উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন পুষ্টিকর খাবার খেতে পারে৷ তাই আজকে আমাদের এই আয়োজন।

এম এ হালিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More