দীপ্ত নিউজ
সারাদেশ

দিনাজপুরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু
ছবি: দীপ্ত নিউজ

নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতু। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজেই আসছে না। বাধ্য হয়ে নৌকায় পারাপার হচ্ছেন দিনাজপুর সদর ও বিরল উপজেলার মানুষ।

দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর ঘুঘুডাঙ্গা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে।

চলতি বছরের জুলাই–আগস্টে শেষ হয় মূল সেতুর কাজ। ব্যয় হয় ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, কৃষক ও রোগীরা। ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছেন তারা। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। কৃষিপণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে ভোগান্তি।

এলজিইডি বলছে, দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ।

দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী।

সুলতান মাহমুদ/এফ/দীপ্ত নিউজ