সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবি’তে ছুটি ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক–এর মৃত্যুতে রবিবার (১৬ মার্চ) এক দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর, পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক–এর মৃত্যুতে আগামীকাল ১৬ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একজন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সকল প্রথা অনুসরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তক্রমেই অধ্যাপক আরেফিন সিদ্দিক–এর জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায়।

উল্লেখ্য, রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More