দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় বিজিবি-বিএসএফের ভলিবল খেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় বিজিবি-বিএসএফের ভলিবল খেলা
সাতক্ষীরায় বিজিবি-বিএসএফের ভলিবল খেলা। ছবি: দীপ্ত সংবাদ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় বিএসএফকে ২৫–১৯ গোলে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন– বিজিবির ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এস কে এম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মো. মাসুদ রানা ও ভোমরার কোম্পানি কমান্ডার মো. জাহিদ শিকদার।

এছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পক্ষে উপস্থিত ছিলেন ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ ও সহ–অধিনায়ক শরাবজিত সিং, সন্দীপ সৌরভসহ বিএসএফ কর্মকর্তারা।

প্রীতি ভলিবল খেলাটি শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।

বুঘুনাথ খা/এজে/দীপ্ত সংবাদ