শিরোনাম
১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সরকারি ভূমি দখল, অভিযুক্তের ৩০ দিনের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি ভূমি দখল, অভিযুক্তের ৩০ দিনের কারাদন্ড

সরকারি ভূমি জবর দখলের দায়ে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আবদুল্লাহ আল নোমান (২৬) কে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এ আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারি ভূমি জবর দখল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপুর এলাকায় সুলতানিয়া মাদ্রাসা রোডে সরকারি ভূমি তথা খালের দুই পাশে আরসিসি ঢালাই ও পিলার স্থাপনের করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাড়ি নির্মাণের চেষ্টা করে মো. আবদুল্লাহ আল নোমান। ভ্রাম্যমান আদালতের বিচারক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি ভূমি জবর দখলের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আল/মামুন