শিরোনাম
পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই বলে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১ নভেম্বর) সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে কিনা, প্রশ্নে মন্ত্রী বলেন, উল্লেখযোগ্য কোনো আলাপ হয়নি। তিনি বলেছেন, সংলাপ হচ্ছে প্রধান হাতিয়ার। আমরা বলেছি, আমরা সবসময় সংলাপকে স্বাগত জানাই। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরাও মনে করি।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি সংলাপ চায় না, সহিংসতা চায়। কারণ, জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা (বিএনপি) চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ২৮ অক্টোবর সেটি প্রমাণ করেছে বিএনপি।

মন্ত্রী বলেন, অবরোধ আন্দোলনের নামে যেখানেই তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানেই ব্যবস্থা নেবে।

 

আল / দীপ্ত সংবাদ