শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা
ছবি: সংগৃহীত

গ্রামোফোনে চাপানো রেকর্ড থেকে ভেসে আসে শতবর্ষ আগের সুর। রাজশাহীর সাগরপাড়ার বাড়িতে এমনিই এক দুর্লভ জগৎ গড়ে তুলেছেন অধ্যাপক ইকবাল মতিন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক; একই সঙ্গে সংগীতশিল্পী, গবেষক, সমালোচক ও বেহালাবাদক।

তার সংগ্রহে রয়েছে ৮,০০০–এর বেশি গ্রামোফোন রেকর্ড। এর মধ্যে আড়াই হাজারের বেশি রেকর্ডের বয়স ১০০ বছরের উপরে। সঙ্গে আছে নয়টি শতবর্ষী গ্রামোফোন যন্ত্র।

ছোটবেলা থেকেই ইকবাল মতিন বেহালা বাজাতেন, প্রখ্যাত শিল্পীদের জীবনী নিয়ে পড়াশোনা করতেন। তখন থেকেই গ্রামোফোন রেকর্ড সংগ্রহের নেশা শুরু হয় তার।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেনের গাওয়া গানও রয়েছে এই সংগ্রহে।

এছাড়া, তার সংগ্রহে রয়েছে রাজা পঞ্চম জর্জ, রানী মেরি, লর্ড মাউন্টব্যাটেন, অষ্টম এডওয়ার্ড, সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুসহ অনেক কিংবদন্তির বক্তৃতার রেকর্ড।

নিজের সংগ্রহ নিয়ে অধ্যাপক ইকবাল মতিন বলেন, “ছোটবেলা থেকেই ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমার আলাদা আগ্রহ ছিল। বড় বড় শিল্পী, লেখক ও গুণীজনদের জীবনী পড়তে গিয়ে নানা চমৎকার ঘটনার মুখোমুখি হয়েছি, যা আমাকে এসব রেকর্ড সংগ্রহে অনুপ্রাণিত করেছে।“

এখানে রাখা প্রতিটি রেকর্ড শুধু গান নয়, একেকটি সময়ের দলিল। ১০০ বছরের বেশি সময় পেরিয়েও যখন এসব রেকর্ডে সুর বেজে ওঠে, তখন মনে হয় সময় চলে যায়, প্রযুক্তি বদলে যায়, কিন্তু ইতিহাসের কণ্ঠ থেকে যায়।